অনুসন্ধান..

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

সহজ স্বপ্ন

মোকলেছুর রহমান

চাঁদের মিথ্যে আলোর জৌলুসে
নীলাচ্ছন্ন জগৎচোখ যখন
খসে-খসে
ঝরে-ঝরে পড়ছে

দুর্গন্ধময় মতার কেন্দ্রকে ঘিরে
পরিবেশের উচ্ছিষ্ট-অপাঙতেয়
কীট-পতঙ্গগুলো যখন গদগদ করে পা চাটছে

এ চোখ তখন শ্রমে-ঘামে গড়ে ওঠা
ধুলি-কাদা মাটির পৃথিবী সদৃশ
সাদা-সুদা সহজ স্বপ্ন দ্যাখে।