অনুসন্ধান..

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

মিথিলা বোমাং

আরণ্যক টিটো

ঘাটে লাগাওরে নাউ, কুলে লাগাওরে নাউ,
এই গাঙে ভাসায়ারে দিছি সুবর্নের ফুল। নাউ, ঘাটে লাগাওরে।
— মুর্শিদি গান।

গাঙুড়বিধৌত মিথিলা বোমাং
মায়ামৃগ
চঞ্চলা চোখের ঘুমে চাঁদের কপালে দেবো জাগরণী টিপ
গলায় কলসি বেঁধে
চাঁদমামা ডুবে গেছে কর্ণফুলি নদে
মধুচন্দ্রিমার সলিলসমাধি স্মৃতিবহ
কূলের কথন জাগা অলচ তলচ জলে
খুঁজ কি গোপনে হারানো কানের ফুল?
চাঁদের কলঙ্ক ধোয়া সুখে ডুবে ডুবে জল খেয়ে
প্রেমিক লুসাই, খুঁজি ফিরি কর্নফুল,
সকালে ডুবন্ত, বইকালে ভাসমান,
নিঝুম নিশিতে
নৌকার চাতালে শুয়ে একা আকাশে উড়াই চাঁদঘুড়ি!
আশার সরসি জলে
চলো
আরো একবার ভাসাই প্রমোদতরী ...