অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

মনছবি

গৌতম কুমার


আমি যা ভাবি
তাই-ই বিশ্বাস করি,
ইদানীং ভাবনায় আমার
প্রচন্ড রকমের ছেদ ঘটছে।
‘হয়ত’ সর্বেত্রের সংকটগুলো
প্রতিনিয়ত দায়ী করছে আমায়।
আর ভাবতে পারি না;
কারণ আমি জানি, আমার ভাবনা
অনুযায়ী কাজ করতে পারছি না।
অথর্ব মনে হচ্ছে নিজেকে-
একি! আমার দুর্বলতা
নাকি অন্য কিছু?