কাশফুলের কাফন
জীবনভূক জলেশ্বরী হরিণের মতোন ত্রস্তপদে
সতত স-গামী জলের কনভেনশনে
সেদিন প্রবারণা-পূর্ণিমায় জলকেলিতে
ধীবর ধীমানদের জীবনটুকু ছাড়া নেয়নি কিছুই
ফিরিয়ে দিয়েছে সব,শব
টাকার অভাবে কাফন হয়নি কারও
শুধু শুভ্র কাশফুলের অাবরণে হয়েছে দাফন
নদী দেখলে ভারী ভয় হয় এখোন
কাশবনকে মনে হয় কারও কাফন জড়িয়ে
হাতে নিয়ে অারও একটি মৃত্যুর সফিনা।
জীবনভূক জলেশ্বরী হরিণের মতোন ত্রস্তপদে
সতত স-গামী জলের কনভেনশনে
সেদিন প্রবারণা-পূর্ণিমায় জলকেলিতে
ধীবর ধীমানদের জীবনটুকু ছাড়া নেয়নি কিছুই
ফিরিয়ে দিয়েছে সব,শব
টাকার অভাবে কাফন হয়নি কারও
শুধু শুভ্র কাশফুলের অাবরণে হয়েছে দাফন
নদী দেখলে ভারী ভয় হয় এখোন
কাশবনকে মনে হয় কারও কাফন জড়িয়ে
হাতে নিয়ে অারও একটি মৃত্যুর সফিনা।