রাশেদুন্নবী সবুজ
উৎসর্গ : নিমতলী
তরল আগুনে নবাব কাটরা সড়কের
প্রবাহিত স্রোতে ভাসে মানুষের রক্ত_মাঙস_স্বপ্ন
আনন্দের সমাধি স্পর্শ করে একশো কুড়িজোড়া ভয়ার্ত চোখ
আমি মাথাতুলে ধরতে কষ্ট পাই, কুঁকড়ে যাই
একশো কুড়িটি বিকৃত মৃতদেহ
পোড়া মানুষের কাঁচা গন্ধে ভারি বাতাসের চলাচল সীমিত
অন্ধকার ঘরে জ্বলে ওঠে আসবাব_ইট_পাথর_শিশু
আমি কুঁকড়ে যাই, ঘাড়ে প্রচন্ড ব্যাথা হয়
আকাশে তখনো ভাসতে থাকে আগুনের মতালতা
মেঘের কান্না নেমে আসে পোড়া বাড়ির ছাদে_
মাতাল আগুন থেমে যায়, জাতি ও পতাকা হাঁটু ভেঙে বসে পড়ে
অতপর! (কমিটি_কমিটি_মিটিঙ_সিটিঙ_ইটিঙ)
কিঙবা শোকের ঘরে তালা পরে, ইদুর ছোটে স্বাধীন
নতুন শিশুর হাত চেপে পা বাড়াই ঘাস ফরিঙের পিছু_
কিন্তু আমার পায়ে যে সেই পুরোনো বাত
ব্যাথায় ব্যাথায় কেটে যায় দীর্ঘ রাত