অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

দেয়ালে সাটানো অন্তর্বাস, ভেতরে সাদা ঘাস!

রাশেদুন্নবী সবুজ

সাদাকালো অন্তর্বাস পাশাপাশি ভেজে রৌদ্রছায়ার ছাদে, ভরা সন্ধ্যায় বাদুরের বর্ণমালা শিক্ষা এবং পাখি সমাজের কর্পোরেট সমাবেশ; মাস্টার মশাই’র পর্ণপাঠে মিডিয়া তরুণী শেকড়ের সন্ধান করে নচিকেতার ঢেউ তুলে। নব্য বুদ্ধিজীবী ডট মহামানব যে নারী প্রতি রাতে সঙ্গ বদলায় তারই দরজায় কড়া নেড়ে যায় অপেক্ষায়, সুখি হয় নিতম্বে দুলতে থাকা স্বরচিত পঙতিমালার দোলায়। কেন্দ্রীয় ঘরের স্পর্শ পেয়ে বেধড়ক এলোমেলো দৃশ্য সৃষ্টি করে চলে মফস্বল চলচিত্র; আহা! কি দৃশ্য?

তুমি হাসো? তুমি আসো! সন্দেশ পেয়ে হিঙসক কুকুরটিও মুতবে মুখের পাশে