সাম্য রাইয়ান
ভ্রমনে এসেছিল তারা, কয়েকজন উন্মাদ; যুবক-বন্ধু।
ভ্রমনে ছিল তারা
হিংস্রের বেশে উড়ছিল; বাড়ি ফেরার মূহুর্ত পযর্ন্ত।
তারা যে উন্মাদ ছিল তার এক প্রমাণ, তারা নিজেরা ছাড়া
প্রত্যেককেই উন্মাদ বলে ভাবত
(এটাকে অনেকটা পানশালা ইফেক্ট বলেও
ধারনা করা যেতে পারে)
খুশিতে-খুশিতে তারা অনেককে কষ্ট দিয়েছিল;
অথবা আনন্দই দিতে চেয়েছিল; যা তারা পারেনি।
তাদের কৈশর কেটেছে যে না পাওয়ার বেদনায়
আজ তা দেহভরে উপভোগ করছে সব
অনেকটা উঁচু-নিচু টিলাগুলো উপভোগ করতে করতে
আর দেখতে-দেখতেই অসহ্য সূয্য
উকিঁ দিতে শুরু করেছে বিম্বিত কাঁচ ভেদ করে।
আর এর মধ্যেই বলা নেই- কওয়া নেই
হঠাৎ, মেরুর বরফগুলো গলতে শুরু করল
তবুও, কে শেষ করতে চায় ভ্রমণ?