তারিফ উল হক
ইতিহাসের সমস্ত পাপের বোঝা হয়ে
আজ আরেক কুমারী মাতা
আত্মহত্যা করবে।
সময়ের সমস্ত দুঃখে ভারাক্রান্ত হয়ে
আত্মহত্যা করবে
যুগের মহত্তম কবি।
আত্মঘাতী হবে যুগের
শ্রেষ্ঠ বীরেরা।
বহুকাল-দর্শী মহীরুহেরা
নিজেদের বিশাল ব বিদীর্ণ করে
লুটিয়ে পড়বে মাটিতে।
সদ্য ফোঁটা ফুলেরা নিজেদের গুটিয়ে নেবে
সদ্য-জন্মা শিশু চোখ মেলে তাকাবে না...