অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

গাঁজাখুড়ি গল্প

নুরে আলম দুর্জয়

আধো শুভ্র আধো কালো মেঘে-ডাকা চাঁদ তোমাকে দেখে নিচ্ছে চুপিসারে
আর তুমি লুকোচুরি করছো বারবার
আর একজন চোখে চোখে ছবি তুলে নিচ্ছে ওই মানবীয় দৃশ্যের

০২
মেঘের সাথে বন্ধুত্ব হয়নি কোনোদিন
তাই তার মানচিত্র আঁকতে গিয়ে অচেতনেই
নিজের কঙ্কালসার দেহটির চিত্র এঁকে ফেলেছেন অনেকেই

সেই শুভ্র কালো মেঘ
সেই কালো চাঁদ
আর ওই নীল গগণের নিচে পড়ে থাকে অসংখ্য মানচিত্র আঁকিয়ে

০৩
বৈশ্বিক ধোঁয়ায় চাঁদের নিচে ঘোলাটে আস্তরণ জমে গেছে
বাড়ির উঠোনের নদীতে থেমে গেছে বকদের সারিবদ্ধ মিছিল
সেখানে গড়ে ওঠেছে সভ্যতার নয়নাভিমার সেতু!
চিলেকোঠায় থাকা ধবল-রাঙা পায়রাগুলো উড়ে গেছে অজানা পথে

তবু কেন এতো লুকোচুরি তোমার?

০৪
রাতের আঁধারে নির্জনতায়
ফুলহীন গাছপাতার মিলিত গন্ধ শুঁকে শুঁকে নিশ্বাস ফেলি
যদি কখনো হারিয়ে যাওয়া পায়রাগুলো ফিরে আসে!