অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

ছায়ার দৈর্ঘ্যে অসমাপ্ত একাত্তর

জিয়াবুল ইবন

একটি চারাগাছ-
একাত্তরের উর্বর মাটি ফুঁড়ে উঁকি দেয়
পুব আসমানে
তারপর বছর বছর
গা-গতরে বয়স বাড়ে
ফল ধরে না

উপযুক্ত যত্ন আর পরিচর্যা নেই
পত্রেপুষ্পে বিকশিত হয়ে
মাথা তুলে
দাঁড়াতেই পারছে না
গাছটি