অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

মুক্তবাজার

রইস মুকুল

ইচ্ছের মড়ক চলে আমাদের-
সব কালে আকালের নামে
কাটে না আন্ধার প্রতারণার সময়ে
প্রথা ভাঙনে বিলোপ জমিদার
অগতির পোড়াকাঠ রায়তেরা,
হাঁড়ি-বাটি বিকিতেও কুলোয় না আর
এনজিও’র কিস্তি পরিশোধে-
বউ-জিয়ারীর শরীর লাগে
ওতপাতা খরিদ্দারের ঘরে মুক্তবাজারে।
ওএমএস-এর মোটা চলের ভাত-
যতো না নিস্বাদ
সবজির হাট পুরোটাই দালালের দখলে,
অপুষ্টির জলছাপে যাপন কাটে
শুকনো ঠোঁট বারাবার চেটে
লালাশূন্য বিবর্ণ জিহ্বা।