প্রতিদিন কবিতা
অনুসন্ধান..
বুধবার, ১৬ নভেম্বর, ২০১১
পোড়ার স্বভাবে পোড়ায়
তনজিম আতিক
কাঠ চেরাইয়ের ভূসির আগুনে ভাত রাধিস
আমি পুড়তে দেখি তোকেই
আজন্ম পোড়ার স্বভাব তোর
পুড়ে পুড়ে খাঁটি হলেও
পুরুষ মানসে তুই ফেলনাই!
ওতেই তোর আত্মতুষ্টি
আমাকে অবাক করলে ঢেড় বেশি অবাক তুই
দেখনা-
ভূসির অগুনের উত্তাপে আমাকে পোড়াতে পারিস কিনা
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম