অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

সাদাটে শাড়ি

নুরে আলম দুর্জয়

রাতের রাস্তায় নিয়ন আলোর নিচে
হালকা কুয়াশা ধুলী হয়ে উড়ে
যেন তোমার ওই শরতের সাদাটে শাড়ি
মনে হচ্ছিল আমি আর ওই শরতের
সাদাটে শাড়িখচিত আকাশ
কোনো এক সময় যুথবদ্ধ হয়ে গান ধরেছিলাম

তবু এই নগরের ধুলোময় ব্যস্ততা থামাতে পারে না
রাতের গুঞ্জন আর এই অহেতুক পথ হাঁটা..