অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

অবশেষের শেষ

নুরে আলম দুর্জয়

শামুকের ফাঁকে লুকিয়ে থাকা সমুদ্রের ফেনা
তোমাকে খুঁজবে না আর কখনো
একদিন হয়তো শামুক কুড়াতে গিয়ে দেখবে
সমুদ্র থেকে বিতাড়িত সেই লেপ্টে থাকা ফেনা

তারপর হয়তো তুমি মাকড়শার জাল ভেবে মুখ ফিরিয়ে নেবে
আর ভাববে পৃথিবীটা এতো নোংরা কেন
কিংবা ধিক্কার জানাতে থাকবে
হয়তো কখনো মুখ ফসকে বেরিয়ে আসবে-
এই অবশেষের শেষ কোথায়? শেষ কোথায়!