আরণ্যক টিটো
হ্যাঁ, খুলে ফেলুন, স ব কি ছু , ফুলেরা পোশাক পরেনা! খুলুন,
একটু একটু করে.....
.............. ..................... ........................................
দেখুন আয়না, কী চমৎকার, যেন ভোরের শিউলি, সদ্য ফোটা,
শিশির ভেজানো ঘাসপথে পায়ে পায়ে হেঁটে এসেছেন,
শিল্প!
বলছেন, ‘শেষ কবে খালি পায়ে শিশির ছুঁয়েছেন ?’ ভাবুন,
বাজারমহলে আপনিই আয়না !
ঘুরে দাড়ান, একটু... হ্যাঁ, আরেকটু, ...
আহ, কেমন সুডৌল ()() ইদানীং আপেলের দাম ভালো!
মাথা নত করবেননা। এদিকে তাকান, হ্যাঁ, চোখ রাখুন, চোখে...
একচুমুক হাসুন,
যেভাবে খুকিরা ললিপপ চোষে, আর হাসে, এমনই
............ ....................... ....................................
ঠিক আছে, চলবে এটুকু।
এবার হাঁটুন, ... ... ... যেভাবে নদীরা বয়ে যায়, এ কেঁ বেঁ কে
এ ক টু দোলান....(!)(!) — বাহ, বেশ খাসা....
দোলছে বাজার, নাচের মুদ্রায়, কমলায় নৃত্য করে....
দোদুল দোদুল দোলে...(!)(!)
বাজার নৃত্য করে, বাজার বিত্ত করে, বাজার বৃত্ত করে
বাজারিকা,
আসুন, সভ্যতা আপনাকে চায়... । ভ্রমণ করুন, মুক্তহাওয়ায়!
ভুলে যান পিছুলোক, পিছুকথা !
জানুক তাহারা, নতুন কথন — ফুলেরা পোশাক পরেনা!