অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

ওরা বিশ্ব মাতুব্বরের কা-কা শব্দ শুনেছিল

রাশেদুন্নবী সবুজ

আলো থেকে অন্ধকার পর্যন্ত কারফিউ / বেতারে প্রচারিত হচ্ছে সাধারণ জনপদের ঘটনা / আর শকুন আর কুকুর আর শেয়াল খেতে খেতে বমি করছে / গত দু’দিন / বাইরে পা বাড়ানো যাচ্ছে না / হিমালয় শৃঙ্গে বাতাসের শো শো শব্দ শোনা যায় / ভয়ানক ঝড়ের সাথে বুলেট বৃষ্টি হচ্ছে পূর্বাভাস ভেঙে / হঠাৎ আতঙ্কিত বেড়াল গলায় কাঁটা বিঁধে কাঁশছে / মেঘের আঙিনায় ভয়, বাতাস_জোৎস্না_জল কাঁপছে / কাঁটাতারের বেড়ার ওপাশে অপহৃত সূর্য আটকে আছে অপোয় / কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছে মাটি ও পিচ ঢালা খয়েরি সড়ক / নিখর্ব জোড়াজুড়ির পরও চোখ দেয় নাই এক ফোঁটা জল / শুধু তাকিয়ে ছিল পঁচা গলা নষ্ট হয়ে যাওয়া চোখের ভালোবাসা /

পরদিন পত্রিকার পাতায় কিছুই ছাপা হলো না.. বুলেটথশব্দথ জোৎস্না_কাঁটাতার কিছুই না / আমার প্রতিবাদ অবরুদ্ধ_আমার কণ্ঠে বেড়ি পড়ানো_হাতে ধরিয়ে দেয়া গ্রেনেড (হয়তো অকেজো) অপরাধী_কোমড়ে মোটা রশি_প্রসাবের কটু স্বাদের সাথে শুকনা রুটি_বরফ পিঠে মিথ্যে কথারাও ফুটফুটে সত্য হয়ে বেরিয়ে আসে অনায়াসে / এখন এই অন্ধকার বদ্ধভূমির পুরাতন বাসিন্দা আমি.. /

উৎসর্গ: অজানা রক্তের প্রথম ফোঁটাকে