অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

শব্দগুচ্ছ এক

রাশেদুন্নবী সবুজ

সমকালীন গ্রাম্য বালক পিছিয়ে পড়ে গিগাবাইট গতিতে
আর আমি এক পেয়ালা আলোয় চুমুক দিতেই থ..
অন্তর্জালে আটকে পরে রূপালি জোছনার স্রোতে ভাসা
পাহাড়ি সভ্যতা; রানারের আত্মচিৎকারে নিভে যায়
লণ্ঠনবাতি; সুন্দরী শরীর’র রঙ নীরবতা কাঁপিয়ে দিয়ে
চঞ্চলতা ওঠায় শিল্প নগরীর শ্রমিক বিদ্রোহে

আহ! বিষাক্ত মৌসুমী আলো পুড়িয়ে দিতে চাইছে ভেতরটাকে..