শুভ্র সরখেল
তখন অবশ্য অন্ধকার ছিল
কেন জানি অক্সিজেনের বড়ই অভাব অনুভূত হচ্ছিল
নড়াচড়ার কোন পন্থা ছিলনা
ছিল শুধু সাদা চাদরে মাখা আতরের গন্ধগুলো।
পৃথিবী যখন আকাশকে চুম্বন করার সাহস দেখায়
আমি তখন ঘুমিয়ে-শুয়ে চোখদুটো বুজেছিলাম।
আমি কিছু দেখতে পাচ্ছি না
আমাকে কবর থেকে তুলে আনো