অনুসন্ধান..

বুধবার, ১৬ নভেম্বর, ২০১১

একটা চিরকুট

শুভ্র সরখেল

বর্তমানগুলোকে পিষছিলাম
মঙ্গলের ভবিষ্যত ভাবনায়
বিভোর তখন আমি।
হাঁটছিলাম শ্বেত প্রকৃতির মধ্যপথে
যেখানে সবুজ ঘাসের কোন চিহ্ন ছিল না
ছিল শুধু হায়ারেগ্লিফিকের হাহাকার চিত্র।
চারদিকের মাথা উঁচু করা বৃক্ষ
রসহীন পল্লব আর শ্বেতমাটিদানাগুলো
আমাকে হিমোগ্লোবহীন টিকটিকি বলছিল
পৃথিবীর রুহ আর বেশিদিন নেই
তাইতো মঙ্গলে দোতলা বাড়ির কাজে বেরিয়েছি।
দোয়া করবেন, মঙ্গলের খোঁজে যাচ্ছি..