অনুসন্ধান..

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

... ভিখারি ও শিল্পের বালিকা এবঙ অর্থনীতি মুখোপাধ্যায়!

আরণ্যক টিটো

এমন,
...ভিখারি দশা!
অথচ পেতেছি মন, ভিখারির কাছে, ...
আমার ভিতরে
যূগপৎ খেলা করে, ভিখারি ও বোকা ! দেখে হাসে...
অর্থনীতি মুখোপাধ্যায়
আর
শিল্পের বালিকা...
এইটুকু ...
জানেনা, অ্যাডাম স্মিথ!
জানেনা আরও, নূপুরের ঝংকারে বাজে কয়েনের মন!
রূপের বাজার...
তিন হাত দূর থেকে,
এক!
প্রতিভাবান পাগল! ভাবছে,
বিধি, কী অর্থে সৃজিলা অর্থের প্রকার... গিটের মহিমা! বন্ধন !!!


'ফুলেরা পোশাক পরে না' পান্ডুলিপি থেকে, ...