অনুসন্ধান..

সোমবার, ৯ জানুয়ারি, ২০১২

এক বোতল এলোমেলো সন্ধ্যা

তারিফ উল হক

বোতলের পর বোতল স্বপ্ন গিলেছি
আলো আর আধাঁর মিশিয়ে
এক অবুঝ সন্ধ্যায় ।

আমি স্বপ্নগুলোকে ছিড়ে খুঁড়ে রক্তাক্ত করেছি ।

আমার সেই স্বপ্নেরা যারা আমার সন্তানকে হত্যা করেছিল
আমার সেই স্বপ্নেরা যারা আমার প্রেমিকাকে টুকরো টুকরো করে
ভাসিয়ে দিয়েছিল স্বপ্নের জলে ।

আমার স্বপ্নের সাথে কিছুটা অশ্রু মিশিয়ে দিয়েছি
আমার স্বপ্নের সাথে আমার মায়ের শাল ধুধ মিশে আছে
আমি পান করেছি আমি আকন্ঠ পান করেছি
আমি উম্মাদের মত পান করেছি
আমি ধমনি কেটে রক্ত মিশিয়ে দিয়েছি
আমি পান করেছি লাল টক টকে স্বপ্ন

আমার শরীরে রক্তের বদলে
স্বপ্ন বইতে শুরু করল তার পর
আমি চিৎ হয়ে পড়ে রইলাম স্বপ্নের মাটিতে

আমার শরীরটা হয়ে গেল এক স্বপ্নের বীজ
আমার থেকে ফুল পত্র পল্লবে ফুটে উঠল স্বপ্নের বনানী
আমতেই জন্ম নিল পৃথিবীর স্বপ্নের নতুন ঠিকানা

উৎসর্গ: শার্ল বোদলেয়ার