অনুসন্ধান..

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

ভেষজ কবিতা

রায়হান ফরহাদ

২০ মি. লি হাওয়ার সাথে-
২ চামচ রোদের ছাল,
পিষে নেবে সূর্যের সেপায়ায়।

আধপোয়া পাখির কলতান,
ও কিছু সবুজের গুড়ো
ঝাঁকিয়ে ভোরের বোতলে,
রোজ তিনবার-
সকাল-দুপুর-সন্ধ্যা
পান করবে ভেষজ কবিতা।