রায়হান ফরহাদ
যখন সু হাসিনীরা হাসতে জানে না, তখন হিম ঘর থেকে
জেগে উঠে কমলাকান্ত- আফিমের নেশায় বুদ হয়ে
মাইরি “নিজের হোগায় কতো গু, মানষের গু দেইখ্যা মারে থু”
শিশু শ্রমের সেমিনারে গিয়ে দু-পেগ ঢেলে আসে যে দায়িত্বশীল
সচেতন মা- তার ঘরে তরকারির স্বাদ মন মতো না হওয়ায়
মার খায় দশ বছরের রোকসানা। ইদানিং নসীবাবুদের আফিমের
আড্ডায় ছাল বাকল পরে হাজির হয় সে, যে বদলে যাওয়ার
গান শোনায় প্রতিদিন। কমলাকান্ত তো হেসে খুন!
নিজের হোগায় কতো গু, মানষের গু দেইখ্যা মারে থু।