অনুসন্ধান..

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

বাঁচলো বালিকা বিপ্রতিপ বিশ্বাসে

রইস মুকুল

অবুঝ বালিকার কোঁচর থেকে নিপুন অভিনয়ে নিয়ে গেলে তার সব কিছুই। পলায়ন পর্বে রেখে গেলে শুধু চিরকুট এক ঠিকানা- ঠিক ছিলো না যদিও কোন কিছু। কথামত তোমার প্রতিার পাঁচ বছর অনেক অনেক লিখেছি কোন প্রকার প্রতি উত্তর না পেয়েও। আর ঐ পাঁচ বছরেই পৃথিবীকে আমি বুঝলাম নতুন করে- বুঝলাম কোনদিন আর আসবেনা তুমি এবং পুরুষের কোন দায়ই থাকেনা নারীর অসতি হবার সূত্রে।
সতি-অসতির নতুন সঙ্গা এখোন আমার বেশ জানা।