অনুসন্ধান..

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

প্রশ্নের ঢঙ শিশুটির চোখে

রইস মুকুল


প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড- এ্যারো চিহ্নে-- দিক নির্দেশনা, সামনে হাঁটলেই মথুরাপুরের দেউল- শিকড়ের সময়চিত্র। লাল পিড়ানের শিশুকে নিয়ে একদিন তিন কবি যায় রাঙা হতে ঐতিহ্যে গাহনে। ফেরা পথে আগুনের রঙে রঙে ওরা খোয়াবসূত্রে দেখে পোড়বার-পোড়াবার ধরণ।

ফাগুনের পথ সে দিন হাজার বিশ্বস্ত থাকলেও মাঝে মধ্যেই গর্ত গর্ত কষ্টে ছিলো পো পিছলানোর ঢের অবকাশ। লাল পিড়ানের শিশু কবির মুখ চেয়ে মাকে প্রশ্নের ঢঙে- কি লিখবে তুমি?