অনুসন্ধান..

সোমবার, ৯ জানুয়ারি, ২০১২

খন্ড খন্ড লড়াইয়ের অখন্ড সাফল্য, গাঁথা!

আরণ্যক টিটো

অঘটন না! প্রতিঘটনার ধারাপাতে হেরে গেলো শিল্পিত সুন্দর! মুদ্রার ও’পিঠ থেকে,
দাঁড়ালো সামনে, বিপরীত ইতিহাস! এইবেলা,
প্রতিশিল্পিত সুন্দরে
শুনবে পৃথিবী, বিপরীতমনা বাউলের গান, ...

পর্বে পর্বে ...
পরাজিতজন, গড়ে তোলে কীর্তিগাথা!
পরাজয়শিল্পে ...
রচনা হয়েছে, জয়িতার ইতিহাস! এইযে এখন, কচুপাতাটির বুক থেকে
টুপ...
ঝরে পরলো যে শিশিরের মন!
কিবা আকাশের বুকে ভাসা রিমঝিম রিমিঝিম!
কিবা বৃষ্টি!
তাহার বিহনে,
গেয়েছে কে কখন শ্যামল মাটির কোলে পতনের কীর্তিগাথা ?
... লড়াইয়ের মাঠে
আজ
পর্বে পর্বে পরাজিত, অপরাধী! পরাজয় মহিমায় গড়ে তোলে
খন্ড খন্ড লড়াইয়ের অখন্ড সাফল্য!
জেনেছে ঈগলটন,
তর্জনির ইশারায় নির্ভীক মেশিনগান,
গীটারের সুরে সুরে বেজে উঠছে, পবিত্র সন্ত্রাসে... এশিয়ায়, আফ্রিকায়...