জিপসী রুদ্র
সিগারেট ধর্ষন করে সিগারেটকে
সময় ধর্ষন করে সময়...
ধর্ষিত হচ্ছে সকালের মিঠা রোদ
ধর্ষিত হবে আগামী খুব গোপন ভালবাসা
উত্তপ্ত উনুনে বুনিনি
পরিত্যক্ত হৃদয়ের ভালবাসা
শ্যামল হৃদয়ের মানুষ পাওয়া কঠিন জেনে
হেঁটেছি রুদ্রতাপের মরুদ্যানে
আবার হয়তো জমবে পুরানো ভালবাসার
মিছিল এই ধর্ষিত নগরে...