অনুসন্ধান..

শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

সাদী শাশ্বতর দুই লাইনের গুচ্ছকবিতা

নায়াগ্রা ফলস

শিশুর সুতীব্র চিৎকারে
নায়াগ্রা ফলস নামে মাতৃ স্তনে।



অংক
পিতা পুত্রের অংক কষা বৃথা
শিশুদুগ্ধ খেয়ে নিচ্ছে শিশুরই আপন পিতা।



মুখোশ
ভেতরে সবাই ব্রা আর প্যান্টি
বাহিরে ব্যাপক বোরকা।



প্রতিবাদ
আমি ঈদের দিনেও রোযা রেখে প্রতিবাদ জানাই
সকল ধর্মীয় সন্ত্রাসের ।



কবর
এখানে নিজে ছাড়া নিজেকে
কেউ বিরক্ত করতে আসে না।